অটো মেশিন পদ্ধতিতে ভূমি নামজারি, দুই শ্রেণীর জমির মালিকদের জন্য সতর্কবার্তা দেশব্যাপী ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও স্বচ্ছ করতে সরকার নামজারি কার্যক্রমে অটোমেশন সিস্টেম চালু করেছে। ইতোমধ্যে নোয়াখালী জেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেছেন মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে সমগ্র বাংলাদেশে অটোমেশন নামজারি কার্যক্রম চালু হবে। তবে দুই শ্রেণীর জমির মালিকরা নতুন এই ব্যবস্থার ফলে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বেন বলে আশা করা হচ্ছে। ঝুঁকিতে কারা পড়বেন ? ১. দলিল অনুযায়ী মালিকরা – যারা ক্রয়সূত্রে জমির মালিক হয়েছেন কিন্তু এখনও নামজারি করেননি। এ ক্ষেত্রে যদি দলিলে কোনো তথ্যগত ভুল থাকে (দাগ নম্বর, চৌহদ্দি, মালিকানা ধারাবিবরণী বা সাক্ষীর তথ্য) তবে নামজারি প্রক্রিয়া আটকে যাবে। অটোমেশন সিস্টেম চালু হওয়ার পর পুরনো দলিল...
Developed by BDITHOST