জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ৫ ফেব্রুয়ারি ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দায়িত্ব পালনে অসহযোগিতার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা। বুধবার বিকেলে সিইসির কাছে দাখিল করা লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, নির্বাচনী এলাকায় সংঘটিত একাধিক গুরুতর অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সংশ্লিষ্ট ইউএনওকে অবহিত করা হলেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এতে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমান মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত হচ্ছে না বলেও অভিযোগে উল্লেখ করা হয়। রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী...
Developed by BDITHOST