ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার ৫শত কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। স্টাফ রিপোর্টার মোঃ কেফায়েত উল্লাহ শরীফ ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার ৫শত জন কৃষকদের মধ্যে প্রনোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে এই সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত মো. ইশতিয়াক ভূইয়া প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অফিসার ফাহমিদা সিদ্দিকী হাবিবা, অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী ও সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম...
Developed by BDITHOST