1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. cxqzjhuo@maillsk.com : angleatuck54 :
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. supreme8476@mail.com : Supreme User : Supreme User
বিজয়নগরে ২টি কেন্দ্রে নকল মুক্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত।  - দৈনিক সংগ্রামী কন্ঠ
February 4, 2026, 5:09 am

বিজয়নগরে ২টি কেন্দ্রে নকল মুক্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত। 

স্টাফ রিপোর্টার:
  • Update Time : Thursday, April 10, 2025
  • 304 Time View

 

বিজয়নগরে ২টি কেন্দ্রে নকল মুক্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

 

স্টাফ রিপোর্টার:

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় নিদারাবাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজে মাধ্যমিক পরীক্ষা ও দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল মুক্ত মনোরম পরিবেশে আজকের এসএসসি পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া তিতাস পূর্বে এই আধুনিক স্কুলটি নামের তালিকায় শীর্ষস্থানে রয়েছে, যে এই স্কুল থেকে প্রতি বছর ৯৫% ছাত্র-ছাত্রী পাস করে থাকেন। এটি একটি ব্রাহ্মণবাড়িয়া তিতাস পূর্বের গর্ব ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যাহা ২৬৯ শতাংশ জায়গায় অবস্থিত।

 

ওই সময় পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব, আব্দুল হান্নান মোঃ আজমল, সহকারী কেন্দ্র সচিব মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রের হল সুপার মোঃ শামসুল হক, স্কুল এন্ড কলেজের সভাপতি বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়নগর এর সাধারণ সম্পাদক, এডভোকেট মোঃ ইমাম হোসেন, সহকারী হল সুপার মোঃ শাহ আলম, রঞ্জিত কুমার বসাক বিজয়নগর দরিদ্র বিমোচন কর্মকর্তা এছাড়াও স্কুল এন্ড কলেজের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মন্ডলী।

 

সাংবাদিকরা এসএসসি পরীক্ষার হল পরিদর্শনের সময় নকল কিংবা অপ্রীতিকর কোন ঘটনা দেখিতে পাইনি ও পরিলক্ষিত হয়নি, পরিশেষে বলা যায় নকল মুক্ত মনোরম পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

 

পরবর্তীতে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকরা পরিদর্শন করেন এখানে কোনরকম নকল কিংবা অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। সুন্দর মনোরম পরিবেশে এই কেন্দ্রে ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের পরিদর্শনকালে অত্র পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ শাহজাহান খান, হল সুপার, মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী হল সুপার জিয়াউল ইসলাম, এবং স্কুলের অন্যান্য শিক্ষক বৃন্দ প্রমূখ।

দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কে বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) সাধনা ত্রিপুরার কথা জিজ্ঞেস করিলে তিনি বলেন এই কেন্দ্রটি যেহেতু বিজয়নগর উপজেলার নিকটবর্তী তাই অন্যান্য কেন্দ্র পরিদর্শন শেষে আমাদের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করিবেন এই মর্ম সাংবাদিকদের জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category